বউকে ‘আই লাভ ইউ’ বলতে লজ্জা পাওয়া যাবে না

I love you wife

বউকে ‘আই লাভ ইউ’ বলতে লজ্জা পাওয়া যাবে না। একই কথা সবার ব্যাপারেই।

পূর্বের নেককার ব্যক্তিগণ বলতেন, ‘পুরুষদের নিজের স্ত্রীকে ‘‘আমি তোমাকে ভালোবাসি’’ বলা জাদুর মতো (কাজ করে)।’ [তারিখু ইবনি মাঈন: ২/৬৩]

নবিজির হাদিস থেকেও এ বিষয়ে ব্যাপকার্থে নির্দেশনা পাওয়া যায়। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ

‘‘যে ব্যক্তি তার কোনো ভাইকে ভালোবাসে, সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৫১২৪; হাদিসটি সহিহ]

অর্থাৎ, কোনো মুসলিমকে ভালোবাসলে, তাকে এই বিষয়টি জানিয়ে দেওয়া উত্তম। তাহলে সম্পর্ক সুদৃঢ় হয়। হোক সে স্বামী-স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সহপাঠী-সতীর্থ, শুভাকাঙ্ক্ষী কিংবা বন্ধু-বান্ধব। তবে, বিপরীত লিঙ্গের নন-মাহরাম কাউকে একথা বলতে যাবেন না। 

সুতরাং আজ থেকে ‘আই লাভ ইউ’য়ের প্র্যাকটিস শুরু হোক। বাংলা আর ইংরেজি তো সবার মুখস্থ। চাইলে আরবিতেও বলতে পারেন। কোনো পুরুষকে এটি বলতে চাইলে ‘আনা উহিব্বুকা’ বলবেন আর কোনো নারীকে বললে ‘আনা উহিব্বুকি’ বলবেন। 

দুটোর অর্থই ‘আমি আপনাকে ভালোবাসি।’ বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড অথবা বিপরীত লিঙ্গের নন-মাহরাম কারও সাথে এপ্লাই না করলেই হলো। নিয়ত রাখবেন, হাদিসের নির্দেশনা ফলো করছেন। তাহলে নেকি পাবেন।

Read Also :

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.