প্রচলিত ইসলামী ব্যাংকগুলো নিয়ে কিছু কথা

প্রশ্নঃ আমরা বলছি না যে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো  পুরোপুরি সুদ থেকে মুক্ত এবং তার সমস্ত কার্যক্রম ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত। বরং আমাদের বক্তব্য হলো, প্রচলিত সুদি ব্যাংকগুলোর থেকে ইসলামী ব্যাংকগুলোতে অধিকতর হালাল ( নিম্নতর হারাম বলাটা অধিক যুক্তিযুক্ত) পদ্ধতিতে পুঁজি সঞ্চয় করা হয়। আবার কিছু অনৈসলামিক লেনদেনও রয়েছে। আমরা সেগুলো দূরীভূত করণে বদ্ধপরিকর। এই জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যতদিন পর্যন্ত তার মৌলিক ও আসল অবস্থানে না পৌঁছবে ততদিন পর্যন্ত (أهون البلوين) দুই বিপদের নিম্মতম বিপদের মূলনীতিতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় কম খারাবির অবকাশ রাখে?

উত্তরঃ প্রচলিত সুদী ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংক গুলোর খারাবি নিম্মতর নয়। বরং এর চেয়ে অধিক জঘন্য। কারণ প্রচলিত ব্যাংকের অসারতা এবং সুদী লেনদেন মুসলমানদের নিকট সুস্পষ্ট। তারা হারাম এবং সুদ মনে করেই লেনদেন করে। 

পক্ষান্তরে ইসলামী ব্যাংকের গ্রাহকরা তার সাথে লেনদেনকে বৈধ মনে করে।আগে বেড়ে একথাও বলে যে, এই পূণ্যময় কাজ এবং হালাল রিজিকের কারণে সে প্রতিদানপ্রাপ্ত হবে। ফলে সে আরো অধিক হারে ইসলামী ব্যাংকগুলোর লেনদেনে সংযুক্ত হয়। আর আবশ্যিক মূলনীতি হলো,

قليل المحظور يدعو الي كثيره

 "নিম্মতর পাপ বড় পাপের দিকে নিয়ে যায়"। ( হুজ্জাতুল্লাহিল বালিগাহ- ২য় খন্ড ১৯৩ পৃষ্ঠা) 

শরয়ী মূলনীতি অনুযায়ী কোন নাজায়েজ এবং হারাম বস্তু কে নাজায়েজ এবং হারাম মনে করে সম্পাদন করা নিম্মতম পাপ। কিন্তু সেটাকে বৈধ কিংবা হালাল মনে করে পালন করা মারাত্মক পর্যায়ের গুনাহ। 

আর যদি পাপ কাজের সাথে সওয়াবের আশাও রাখে, তখন সেটা ফলাফলের ভিত্তিতে মহামারীর রুপ লাভ করে। ফতওয়ায়ে শামীতে উল্লেখ আছে, "অকাট্য দলিল দ্বারা প্রমানিত কোন পাপকে বৈধ মনে করা কুফুরি....।"

এই জন্য আমরা বলবো প্রচলিত ইসলামী ব্যাংক সুদী ব্যাংক গুলোর তুলনায় নিম্মতর নয়। বরং মূলনীতির ভিত্তিতে আরো মারাত্মক পর্যায়ের। 

ফলে বলা যায়, গুনাহের মানসিকতা নিয়ে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সাথে লেনদেন কারী মুসলমানের চেয়ে গুনাহের  মানসিকতাহীন ইসলামী ব্যাংকগুলোর সাথে লেনদেনকারী মুসলমান অধিকতর বিপদের পর্যায়ে থাকে। 

কারণ গুনাহের মানসিকতা নিয়ে গুনাহ করা ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু যে গুনাহ কে গুনাহই  মনে করে না, সে গুনাহ পরিত্যাগ করে তওবা করার ও সুযোগ লাভ করবে না। 

.......

শা'বী রহঃ হতে বর্ণিত, উমর রাযিঃ বলেছেন, 

تركنا تسعة أشعار الحلال مخافة الربا 

আমরা ৯০% হালাল কে সুদের ভয়ে বর্জন করেছি। (জাওয়াহিরুল ফিকহ ৩য় খন্ড ১১৫ পৃষ্ঠা) 

সূত্র: মুরাওয়াজা ইসলামী ব্যাংকারী - ৩৩৩ পৃষ্ঠা।

Read Also :

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.