নিজের জন্ম ও অস্তিত্বকে অস্বীকার করবেন না!

নিজের জন্ম ও অস্তিত্বকে অস্বীকার করবেন না!


সাংগঠনিক আহলেহাদীসদের কাঁধে ভর করেই শাইখ হয়েছেন। সারাজীবন তাদের তোষামোদী করবেন, সেটা বলছি না। তবে অকৃতজ্ঞ হবেন না! মিথ্যাচার করবেন না! বেনামাজি, বেপর্দা, সুদখোর শুধু সাংগঠনিক আহলেহাদীসদের মধ্যেই আছে? 

আপনি যাদেরকে আদর্শিক আহলে হাদীস বলে ইঙ্গিত করেছেন, তাঁদের কেউ কেউ সুদ হালাল করার দায়িত্ব পালন করেন, নারীদের মুখ খোলা রাখার বৈধতা তালাশ করেন। তাঁরা আহলে হাদীস শব্দটিই সহ্য করতে পারেন না। আহলে হাদীস সংগঠনগুলোকে ফিরকা মনে করলেও জামাআতে ইসলামীর ব্যাপারে তেমন কোন আপত্তি শোনা যায় না। আমি কাউকে আঘাত করতে চাই না। কিন্তু একতরফা কথা বললে উত্তর না দিয়ে পারি না।

আমার কথা হল, এভাবে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্য কি? একজন আলেমের উচিৎ ছিল, সবার মধ্যে দুরত্ব কমিয়ে আনার চেষ্টা করা। সবার অবদানকে স্বীকার করে গঠনমূলক সমালোচনা করা।

শুধু সংগঠনকেই দোষারোপ করেন। অথচ সেদিন শুনলাম, স্বনামধন্য একজন শাইখের ওয়াজের ডেট নিতে গেলে তাঁদের প্রকাশিত পত্রিকা নিয়মিত ৩০ কপি করে নেওয়া, হাজার হাজার পোস্টার ছাপানো, দাওয়া সংস্থার মাধ্যমে নিয়মিত দাওয়াতী কাজ পরিচালনা ইত্যাদি শর্তারোপ করা হয়। তাহলে পার্থক্য রইলো কোথায়?

উপমহাদেশে যুগ যুগ ধরে বহু নির্যাতন সহ্য করে আহলেহাদীসরা যেভাবে হক্ব প্রচারে দৃঢ় ভূমিকা রেখেছেন তা একমাত্র মূর্খ ও জ্ঞানপাপী ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। 

অতএব, আসুন! নিজেদের মধ্যে বিভেদ দূর করার চেষ্টা করি। সবাইকে প্রচলিত আহলেহাদীস সংগঠনগুলোর অধিনেই কাজ করতে হবে এমনটিও যুক্তিসঙ্গত নয়। ভিন্ন ভিন্ন সংগঠন, সংস্থা, ফাউন্ডেশনের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমে সমস্যা নেই। তবে পরস্পরে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। যেকোন ভুল সংশোধনের জন্য প্রস্তুত থাকতে হবে।

Read Also :

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.