ভয়াবহ পরিণতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। মুসলিম সভ্যতাকে ধ্বংস করার জন্যই ইসলামের বিরুদ্ধে কঠিনভাবে তারা সোচ্চার। কুরআনের অপব্যাখ্যা করে মুসলিমদের ঘরে ঘরে এই বইগুলো বিতরণ করছে।
বইটি শুরু করেছে সুরা ফাতেহা দিয়ে, শেষ করেছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে। কুরআন শব্দটি ভুল ভাবে বইয়ের উপর লিখেও সুকৌশলে কুরআনের বিরুদ্ধাচারণ করে। সাবধান হওয়ার সময় পার হয়ে যাচ্ছে।
আমরা আরাম-আয়েশে খেয়েদেয়ে এত মোটা হয়ে যাচ্ছি যে- বাতিলের বিরুদ্ধাচারণ করা তো দূরের কথা!
পিছন থেকে বাতিলরা ধাওয়া করলে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার মতো সামর্থ্যও আমাদের নেই। অপেক্ষা করুন- একদিকে ভারত আর অপরদিকে মায়ানমার, সর্বশেষ বঙ্গোপসাগর।
আমাদের পালানোর জায়গা তো নেই!
পালিয়ে যাবার শক্তি সামর্থ টুকুও নেই। মিশনারীদের চক্রান্ত আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। সন্তানদের নিয়ে ভাবনা অনেক দূরের বিষয়, নিজেকে নিয়ে ভাবনা করারও আর সময় নেই।
বাংলার জমিনে মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে আবার তাদের অভ্যর্থনা অনুষ্ঠানও করে তারা। এটা অভ্যর্থনা অনুষ্ঠান নয় বরং নিজেদের অবস্থান জানান দেওয়া অনুষ্ঠান, নিজেদের শক্তি প্রদর্শনী অনুষ্ঠান।
হে মুসলিম জাতি কবে আর সতর্ক হবেন! কবে আরামের বিছানা ত্যাগ করে দাওয়াতের ময়দানে ছাপিয়ে পড়বেন?
যারা মুহাম্মদের (সা) উম্মত হিসেবে নিজেকে দাবি করে অথচ বিছানায় শুইয়া আরামে মৃত্যুবরণ করতে চায়, তারা কি জানেনা! মোহাম্মদের শ্রেষ্ঠ উম্মতরা জিহাদের ময়দানে দাওয়াতের ময়দানে শহীদি মৃত্যুবরণ করতে খুব পছন্দ করতেন। হায় আফসোস আমাদের কি হলো!
