আফগানে আবারও মসজিদে বোমা বিষ্ফোরণ

আফগানে আবারও মসজিদে বোমা বিষ্ফোরণে এক শীর্ষস্থানীয় আলিম নিহত হয়েছেন। মসজিদে মসজিদে বোমা বিষ্ফোরণের পেছনে দু'টো গ্রুপ কাজ করতে পারে। এক. রাজনৈতিক ষড়যন্ত্র। দুই. ধর্মীয় চরমপন্থা। রাজনৈতিক সংকট আলোচনা, সন্ধি ইত্যাদির মাধ্যমে অনেকটাই নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু যারা স্বর্গ পাবার জন্য মসজিদে বোমা ফাটায়, এদেরকে বোঝানো অসম্ভবপ্রায়। 

ধর্মের নামে সন্ত্রাসবাদ শুরু হয়েছিল সেই সাহাবাদের যুগ থেকে। এই চরমপন্থীরাই জান্নাত পাবার উদ্দেশ্যে তৃতীয় খলীফা উসমান ও চতুর্থ খলীফা আলী (রা.) কে হত্যা করেছিল। সাহাবাদেরকে কুরআনের আইন পরিত্যাগ করে মানুষকে সালিশ বানানোর মিথ্যা অভিযোগে কাফের অপবাদ দিয়েছিল। যুগে যুগে এরাই  জান্নাত ও হূর পাবার উদ্দেশ্যে মুসলমানদেরকে মুরতাদ ফাতাওয়া দিয়ে হত্যা করেছে। আজও করছে। 

ধর্মীয় চরমপন্থা কতোটা ক্ষতিকর সেটা আফগান সরকারকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। এদেরকে কখনো চিরতরে দমন করা সম্ভব নয়। কারণ বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত, দাজ্জালের বাহিনীতেও খারেজীরা থাকবে। 

কিন্তু এদের মুকাবিলা জরুরি। মানুষের জানমালের নিরাপত্তা দেয়া শাসকের প্রধান কাজ। এক্ষেত্রে ব্যর্থ হলে শরীয়া আইন, ইসলামী আইনের সৌন্দর্য ইত্যাদি তাত্ত্বিক কথা মানুষ উপলব্ধি করবে না। 

বাংলার মুসলমানের সৌভাগ্য এই বোমারু সম্প্রদায় এখনও এ অঞ্চলে মজবুত ঘাঁটি তৈরি করতে পারেনি। তবে কখনো পারবে না এমন বলা যায় না। দায়েশসহ নানা চরমপন্থী খারেজীদেরকে মুজাহিদ ভাবা লোক এখানেও বাড়ছে। তাই শুরু থেকেই সতর্ক থাকা প্রয়োজন।

Read Also :

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.