ইসলামী ব্যাংকিংয়ের হিলা বাহানা

প্রচলিত ইসলামী ব্যাংকিংয়ের হিলা বাহানা নিয়ে কথা বললে, অনেকেই বলে থাকেন যে হিলা বাহানা করে খাওয়াই নাকি শরীয়তের কাজ। নাঊযুবিল্লাহ। 

এরমধ্যে সবচেয়ে বেশি উদাহরণ টানা হয় যিনা আর বিয়ে নিয়ে। যিনা এবং বিয়ে উভয়ক্ষেত্রেই শারিরীক সম্পর্ক হচ্ছে, কিন্তু সিস্টেম ভিন্ন হওয়ার কারণে একটা বৈধ হচ্ছে আরেকটি অবৈধ। এই উদাহরণে দুটি বড় ভুল আছে।

প্রথমত বিবাহ কখনোই যিনার পরিপূর্ণ বিকল্প না। দুজন যিনা করলে তারা আসলে একে অপরের থেকে একদম স্বাধীন থাকে। যিনার ফলে তাদের উপর কোন দায় দায়িত্ব বর্তায় না। এখানে শারীরিক চাহিদা পূরণই একমাত্র বিষয়। কিন্তু বিবাহ এমন নয়। 

বিবাহ কেবল শারীরিক চাহিদা পূরণের নাম নয়। বিবাহের সাথে সাথে তাদের উভয়ের উপর নানা দায়িত্ব ও অধিকার চলে আসে। অনির্দিষ্টকালের জন্য একসাথে থাকার দায়বদ্ধতা চলে আসে। সুতরাং প্রসেস ও কাঠামোর দিক থেকে যিনা আর বিবাহ কখনোই পরিপূর্ণ বিকল্প নয়।

দ্বিতীয়ত প্রচলিত ইসলামী ব্যাংকিং যিনার জায়গায় বিয়ে করাচ্ছে এই দাবি সঠিক নয়। বরং তারা এখানে মুতা বিবাহ করাচ্ছে। যিনার জায়গা থেকে বিবাহে চলে গেলে অবশ্যই কোন সমস্যার ছিল না। 

কিন্তু যিনার জায়গা থেকে তারা একটা বিশুদ্ধ বিবাহে নিয়ে যাচ্ছে না। বরং নিয়ে যাচ্ছে হিলা বাহানা করে মুতা বিবাহের দিকে। আর মুতা যিনারই একটা রূপ। কেবল নাম ভিন্ন। 

এখন আপনারা কেবল যিনার জায়গায় সুদ, বিবাহের জায়গায় হালাল ব্যবসা আর মুতা বিবাহের জায়গায় মুনাফা বসিয়ে নিন। তাহলে এই দৃষ্টান্তের বাস্তবতা পরিষ্কার হয়ে যাবে।

Read Also :

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.